ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা/ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ বন্ধ হয়ে গেছে ৮৫টি হাসকিং মিল, বেকার হাজারো শ্রমিক ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির দেশের হয়ে এক দিন কাজ করাও গর্বের : আশরাফুল ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্ক, সংশ্লিষ্ট কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি রাজবাড়ীতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

সাংবাদিক

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটাররা কোটির বেশি করে পয়েন্ট পেলেও কোটির নিচে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন! অনেকটা বিস্ময়কর মনে হলেও এর নেপথ্যে আছে অন্য কারণও।

ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।

নতুন খবর, বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তুাব পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।

বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিষয়টি। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।

এ ছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারো তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৫০৫ Time View