ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েট প্রকৌশলী এ. বি. এম. তাজ-উল ইসলাম, পিএমপি, এইচআরএ অ্যালাইভ ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান নিযুক্ত

সাংবাদিক

প্রকৌশল, জ্বালানি ও কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনায় দুই দশকেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে জাতীয় পর্যায়ের নির্ভরযোগ্য গবেষণা ঢাকা: তথ্যনির্ভর সাংবাদিকতা, গবেষণার উৎকর্ষ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ. বি. এম. তাজ-উল ইসলাম, পিএমপিকে (PMP) এইচআরএ অ্যালাইভ ফাউন্ডেশনের (HRA Alive Foundation) গবেষণা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিযোগাযোগ এবং অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবী বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প খাতের অগ্রগতি নিয়ে তথ্যভিত্তিক, নির্ভরযোগ্য ও প্রমাণনির্ভর গবেষণা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ. বি. এম. তাজ-উল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (EEE) স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (PMI) স্বীকৃত প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (PMP®) এবং অ্যাসোসিয়েশন অব এনার্জি ইঞ্জিনিয়ার্সের (AEE) স্বীকৃত সার্টিফায়েড এনার্জি অডিটর (CEA®)। তাঁর পেশাগত কর্মজীবনে রয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডে এক দশকেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। সেখানে তিনি দেশব্যাপী টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ ও স্থাপনা কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে মেটাল প্লাস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডেপুটি জেনারেল ম্যানেজার) হিসেবে তিনি ৮৬৬ সদস্যের একটি কর্মীবাহিনীর কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ১১ হাজারেরও বেশি বেস ট্রান্সসিভার স্টেশন (BTS)-এর বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন তিনি। ২০২১ সাল থেকে তিনি পাওয়ার সলিউশন বাংলাদেশে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ প্রতিষ্ঠানে তিনি সৌরবিদ্যুৎ স্থাপন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জ্বালানি সমাধান বাস্তবায়নে কাজ করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাজীবী সংগঠনের কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রয়েছে তাজ-উল ইসলামের। তিনি ২০২২–২০২৩ মেয়াদে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অডিট) এবং ২০২৪ সাল থেকে পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড স্পনসরশিপ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডসের ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের আয়োজনগুলো অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ২০২৩ সাল থেকে তিনি আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের (IIBA Bangladesh Chapter) ভাইস প্রেসিডেন্ট (মেম্বারশিপ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এইচআরএ অ্যালাইভ ফাউন্ডেশনে নতুন দায়িত্বের মাধ্যমে তাজ-উল ইসলাম তাঁর প্রকৌশলগত দক্ষতা, পরিচালনাগত অভিজ্ঞতা এবং কৌশলগত পরিকল্পনার সক্ষমতাকে কাজে লাগিয়ে গবেষণার মানোন্নয়ন, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল বিশ্লেষণচর্চা প্রতিষ্ঠায় কাজ করবেন। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি রূপান্তর, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি-সংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও গবেষণাভিত্তিক বিশ্লেষণ তৈরিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৫০৬ Time View