ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়- এ কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক এসএসসি ও সমমান পরীক্ষা শুরু গণপূর্তের প্রধান প্রকৌশলীর বদলীর অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো ঢাকাতে ফ্যাসিস্টের দোসর উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাণীশংকৈলে ছাদ থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু।  গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

‘ব্যক্তিগত’ ভিডিও ফাঁস : বিএফআইইউ প্রধানের দাবি এআই দ্বারা নির্মিত ষড়যন্ত্র

সাংবাদিক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম  শাহীনুল ইসলামের একটি ‘ব্যক্তিগত ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ‘আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত।

শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে। এটা সেই ষড়যন্ত্রের অংশ। ’তিনি আরও দাবি করেন, ‘তার কর্মকাণ্ডে কয়েকটি কোম্পানি ও কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় এরকম ঘটনা ঘটানো হয়েছে। তারা অফিসে আমার মিটিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও জোড়াতালি দিয়ে এআই এর মাধ্যমে একটা অসামাজিক ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিয়েছে।

এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ‌‘আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে দেশের অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেকের শত্রুতে পরিণত হতে হয়েছে। এটি একটি বিশাল কাজ। দেশের মানুষের অর্থ দেশে ফিরিয়ে আনতে অনেকের বিরদ্ধে মামলা করতে হয়েছে, অনেকের কোটি কোটি টাকা ফ্রিজ করতে হয়েছে।

প্রতিদিনই এ কাজ করতে গিয়ে আমার শত্রু তৈরি হয়েছে। এটা সেই শত্রুদের ধারাবাহিকতার অপচেষ্টা। আমি দৃঢ়তার সাথে এ ধরনের অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি। এবং মিথ্যা বা প্রোপাগান্ডার এসব ভিডিও থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ’ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে এবং তারা এটি নিয়ে কাজ করছে— বলে জানিয়ে বিএফআইইউ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আমার প্রাণের প্রতিষ্ঠান।

এর কোন অপমান যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা খুশি হবেন জেনে ইতিমধ্যে প্রকৃত অপরাধীকে ধরতে কাজ শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই অপরাধীরা আইনের জালে আটকা পড়বেন বলে আমি আশাবাদী। ’ 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যমকে আরিফ হোসেন খান বলেন, ‘বিএফআইইউ যেহেতু স্বায়ত্তশাসিত সংস্থা, তাই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো মন্তব্য করবে না। ’

উল্লেখ্য, এ এফ এম শাহীনুল ইসলাম চলতি বছরের ১২ জানুয়ারি বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সংস্থাটির উপপ্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত ইউনিট। মানিলন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১২৮৭ Time View