ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ সত্য ও মানবতার পথ দেখায় দেশের আলেম সমাজ: রাষ্ট্রপতি বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী

সাংবাদিক

ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, অতীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির গুলি চালিয়েও দেশের মানুষকে দমিয়ে রাখা যায়নি। বরং বুলেটের সামনে দাঁড়িয়ে এবং জীবন উৎসর্গ করে মানুষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, গোপনে কিংবা অর্থের বিনিময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং যানবাহনে আগুন দিয়ে গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। শিশু, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকেও এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ধরনের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল সাড়ে ৪টার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৫০২ Time View