ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

ভারতে গিয়ে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ৫ মিনিটে

সাংবাদিক

লিওনেল মেসি এমন ঘটনা নিশ্চয়ই আর কখনো দেখেননি! ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন তিনি, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েননি কখনো।

এমনই বিরল এক অভিজ্ঞতা হলো ভারত সফর করতে গিয়ে। তার নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয় কলকাতায়, যে কারণে ৫ মিনিটের মাথায় যুব ভারতী স্টেডিয়াম ছাড়তে হয় তাকে।

ফুটবল ইতিহাসের মহাতারকা তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়লেন কলকাতায়। তাকে দেখতে আজ সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে ১ লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও উদ্যোক্তারা।

ঘটনা আরও বাজে রূপ নেয় স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশেপাশে ভিড় করলে। মেসি যখন গ্যালারিতে হাজির দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনারের মাধ্যমে, তখন তাদের দৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে মেসিকে আড়াল করে দিচ্ছিলেন নেতারা।

যার ফলে দর্শকরা ক্ষিপ্ত হন, পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে।

যার ফলে মেসির নিরাপত্তা নিয়েও বড়সড় শঙ্কা জাগে। মাত্র ২০ মিনিটেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সূচি ছিল মেসির। তার আগেই মাঠ ছাড়তে হয় তাকে।

লিওনেল মেসির আজ বেশ ব্যস্ত এক দিনই কাটানোর কথা ছিল কলকাতায়। তবে যুবভারতী স্টেডিয়ামের এই ঘটনায় সেসব নিয়েও শঙ্কা জেগেছে এখন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৭২৮ Time View