ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন, পাত্র কে?

সাংবাদিক

টলিপাড়ায় আবারও আলোচনায় মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন। জনপ্রিয় এই অভিনেত্রী নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের আয়োজন হতে পারে। আর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে কালিম্পংয়ে।

তবে মিমির বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তারপরও টলিপাড়ায় মিমির বিয়ের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে।

জানা গেছে, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী চলচ্চিত্র বা বিনোদন জগতের কেউ নন। তিনি নৌসেনায় কর্মরত। তার নাম সিদ্ধার্থ। তবে মিমি কিংবা সিদ্ধার্থ, কেউই এখন পর্যন্ত সম্পর্ক বা বিয়ের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী শোবিজে যাত্রা শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

পরে ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন মিমি। বাণিজ্যিক সিনেমায় নায়িকাদের যে ধরনের চরিত্রে দর্শক অভ্যস্ত ছিলেন, তার বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রেও দেখা যায় তাকে। ‘বাপি বাড়ি যা’ ও ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় স্টিরিওটাইপের বাইরে থাকা দুই তরুণীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রাখেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি। পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এর পাশাপাশি আরও একটি নতুন সিনেমার শুটিংও শুরু করার কথা রয়েছে তার।

এমন ব্যস্ততার মধ্যেই মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তারকা হওয়ার কারণে অভিনেত্রীর বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহও দীর্ঘদিনের। কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে ভক্তরা তাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন। তবে এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমির করা একটি মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে। এর পর থেকেই তার বিয়ের খবর নিয়ে আলোচনা আরও বেড়েছে।

এদিকে সূত্রের দাবি, মিমির বিয়ের নিমন্ত্রণপত্র বিতরণের কাজও নাকি শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট মহলের অনেকে মনে করছেন, মিমি হয়তো শিগগিরই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
৫০৮ Time View