ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে কঠোর সতর্কবার্তা দূতাবাসের স্থানীয় সরকার নির্বাচন/ কেনাকাটা-প্রচারে ৭২ কোটি টাকা ব্যয় করবে ইসি রাড্ডায় ভাঙচুর, লুটপাট/ মিরপুর থেকে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার শিক্ষা খাতের সংকট নিয়ে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১,৭৪৭ ব্রোঞ্জও জেতা হয়নি লিটনদের বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এআইইউবি বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন আশুলিয়ায় শ্রমিকদল নেতার বাসায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬

রাড্ডায় ভাঙচুর, লুটপাট/ মিরপুর থেকে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

সাংবাদিক

রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে মিরপুর ছোট দিয়াবাড়ী এলাকা থেকে যুবদল নেতা নূর আলমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার ১৬ জনের মধ্যে চারজন ‘সমমনা দোকান মালিক সমিতির’ সদস্য। অন্যদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে আছেন।

পুলিশ জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় নূর আলমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তিনি শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এর পরিপ্রেক্ষিতেই গতকাল শুক্রবার ভোরে তাঁকে মিরপুরের ছোট দিয়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎গতকাল শাহ আলী থানার ওসি মো. রাজীব সমকালকে বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ‎গত ২৪ সেপ্টেম্বর রাতে লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কারোর কারোর বিরুদ্ধে রিমান্ড আবেদনও করে রাখা হয়েছে। সবাইকে একসঙ্গে রিমান্ডে আনা হবে বলে জানায় পুলিশ। ‎ ‎

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনাস্থল, আশপাশের সিসিটিভি ফুটেজসহ স্থানীয় সূত্রের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতাসহ সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

‎স্থানীয় বিএনপি, তদন্ত-সংশ্লিষ্টসহ একাধিক সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম খোকন শাহ আলী থানা বিএনপির সদস্য এবং মো. আলম শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। এই দুজন সরাসরি হামলার সঙ্গে জড়িত। ঘটনাস্থলে তাদের উপস্থিতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া এক্সক্যাভেটর (ভেকু) বহনকারী বড় গাড়ির চালক শহীদুল ইসলামকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ভাঙচুরে ব্যবহৃত ভেকুটি হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়। তবে এক্সক্যাভেটর কারা ভাড়া করেছিলেন, তাদের নাম-পরিচয় জানতে পারেননি তদন্ত-সংশ্লিষ্টরা। ‎ ‎হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমমনা দোকানদার সমবায় সমিতির চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আছেন সমিতির সম্পাদক শাহ আলম ও অফিস সহকারী শাহাদাত। বাকি দুজন সমিতির সদস্য আতিকুর ও কামরুল। গ্রেপ্তার হওয়া তিনজন শাহ আলী মাজার এলাকার ভাসমান তরুণ।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, টাকার বিনিময়ে তারা ভাঙচুরে অংশ নেন। অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ‎এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কৃত ১৪ জনের মধ্যে হামলার ঘটনায় শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দারুস সালাম থানার ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সদস্য হুজাইফা এবং দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঘটনায় জড়িত হানিফ মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদেরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার পুলিশের একটি সূত্র জানিয়েছিল, ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলসহ আরও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাড্ডা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসে। গত বৃহস্পতিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। এর পর জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে ফেরদৌসীকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। কঠোর ওই বার্তা পাওয়ার পরদিন পদত্যাগ করেন মিষ্টি।

দীর্ঘদিন সমমনা দোকান মালিক সমিতির ব্যানারে রাড্ডার জমি দখলে নেওয়ার চেষ্টা করা হয়। পাঁচ দশকের বেশি সময় ১০ কাঠা ওই জমির ওপর শিশু ও মাতৃসেবা দিয়ে আসছে রাড্ডা। সেই স্বাস্থ্যকেন্দ্রে হামলার সঙ্গে ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। হামলা-লুটপাটে জড়িতদের অনেকে তিনিসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতার অনুসারী। যদিও মিষ্টি শুরু থেকে এ ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৫০৩ Time View