ঢাকা
,
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য
এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ
গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা
কলমাকান্দায় আদিবাসী দিবস পালন
কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা
তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ
গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা
রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সি(৪৭) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বনগাঁও গ্রামের ধুমপুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, সোমবার ৩০ জুন সকাল ৯টার দিকে পুকুরের পাশে ক্ষেতে হলুদ রোপণ করতে গিয়ে স্থানীয়রা পুকুরের পাড়ে পানিতে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। মরদেহের মাথা ও মুখ পানির নিচে থাকায় তাকে চেনা যায়নি। ওসি আরশেদুল হক আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
এসময় পিআইবি ও সিআইডি পুলিশ উপস্থিত ছিল। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে মর্মে ওসি জানান।





















