ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে যত রেকর্ড সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা সাজেকে আটকা ৩ হাজার পর্যটক সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সিরিয়াস’ হুমকি বিপ্লবী গার্ডের /হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন সেলফি বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস: দুর্ঘটনা কমানোর প্রত্যয়, তবু ঝরছে প্রাণ

রাষ্ট্রদূত তারেক আহমদ’র পদোন্নতি -বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র অভিনন্দন

সাংবাদিক

 মুহাম্মদ শাহ জাহান, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ গ্রেড-১ (সচিব/ফরেন সার্ভিস একাডেমি রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত) পদে পদোন্নতি লাভ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাঁর এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই-এর নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেন, মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে সম্প্রতি ইউএই-এর বিভিন্ন আল-আইন, দুবাই, শারজাহসহ বিভিন্ন মূল চেম্বার অব কমার্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাঁর ধারাবাহিক বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করেছে।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ সাধন, তাঁদের স্বার্থরক্ষা এবং বাংলাদেশ-ইউএই মৈত্রী সুদৃঢ়করণে তাঁর মেধা, নিষ্ঠা ও বলিষ্ঠ গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দ।

তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই অর্জন প্রবাসীদের কল্যাণে এবং উভয় দেশের বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে নতুন নতুন দ্বার উন্মোচন করবে। প্রেসক্লাব নেতৃবৃন্দ মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর পেশাগত সাফল্য কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৫১৫ Time View