ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত মন্তব্য : আইজিপির অপসারণ চায় এনসিপি সাভারে ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক মঙ্গলবার ‘এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’ রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা/ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ বন্ধ হয়ে গেছে ৮৫টি হাসকিং মিল, বেকার হাজারো শ্রমিক ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

সাংবাদিক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিগুলোতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন—বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে জানানো হয়েছে, মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৫০৩ Time View