ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ক্রেডিট কার্ডে ঋণসীমা বেড়ে ৪০ লাখ টাকা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নাশিদ সন্ধ্যা ও ইফতার মাহফিল রিয়াদের আল-বারক পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন তালুকদার বিএনপির নাম ভাঙিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ: ডালিমের নেতৃত্বে রাতভর ট্রাক-ট্রাক্টরের দৌরাত্ম্য তরিনোতে ইতালি বিএনপি তরিনো শাখার উদ্যগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট

সাংবাদিক
রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব এলাকায় অচলাবস্থা তৈরি হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার পর রাজধানীর টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল সড়ক ও ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ অবরোধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইন্দিরা রোডের মুখে যানবাহন ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইন্দিরা রোডের র‌্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাফিক পুলিশ জানায়, বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় ওই এলাকায় আসা-যাওয়া এবং বাংলা কলেজের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা বেলা ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে সড়কে বসে পড়েন। এতে ওই এলাকাতেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরের ব্যস্ত সময়ে রাজধানীর এসব গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের বোঝানো হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৬৫৪ Time View