ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী বোরহান উদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা ২৫০ কনটেইনারের হদিস নিয়ে বিভ্রান্তি, কী বলছে বন্দর-কাস্টমস? নেপালের মাটিতে গর্জে উঠলেন শিমুল: প্রথম রাউন্ডেই নকআউট করে ইতিহাস! সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল মাদকের করাল গ্রাস থেকে ঢাকা (উত্তর)কে রক্ষা: ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে বলিষ্ঠ অভিযান ও জিরো টলারেন্স নীতি পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

শেখ হাসিনা-কাদেরসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাংবাদিক

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহমেদ সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে সোমবার সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতা সাভার থেকে ঢাকা অভিমুখে লংমার্চ করলে দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় প্রাণনাশের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মিছিলে থাকা সিয়াম মাথায় গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যায়।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ সাভারের সাবেক উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ মোট ৯২ জনকে আসামি করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা, হত্যায় উসকানি ও যোগসাজশের অভিযোগে মামলা হয়েছে এবং তা তদন্তাধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৮৪৯ Time View