ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির শূন্য সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন জুলাই সনদ বাস্তবায়ন করাই হবে বিএনপির প্রজ্ঞার পরিচয়: সাইফুল হক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মানুষকে হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইনমন্ত্রী সর্বোচ্চ পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী ৮০ লাখ টাকার কাপড় নিয়ে উধাও, চারদিন পর খালি ট্রাক উদ্ধার; গ্রেপ্তার ২ ‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’ বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সাংবাদিক

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫ টায় ভালুকা উপজেলা কার্যালয় খসরু মাস্টার কমপ্লেক্স ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, ধন্যবাদ ময়মনসিংহ জেলা বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কমিটি কে। স্বল্প সময়ে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করার জন্য। আপনাদের আজকের সভার মাধ্যমে সবার দায়িত্ব ও সাংগঠনিক পরিচয় ঘটল। আমরা আশা করি আগামী দিনে পোশাক শ্রমিকদের সকল প্রকার ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে করব।

তিনি বলেন, শিল্প রক্ষা, শ্রমিকের জীবন মানের উন্নয়ন, অর্থনৈতিক ভারসাম্যতার লক্ষ্যে অতি দ্রুত বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ সরকারি চাকুরীজীদের পে-স্কেল ঘোষণা করার মত শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংকের ন্যূনতম বেতনের ন্যায় শ্রমিকের ন্যূনতম বেতনের ঘোষণা ও কার্যকর করতে হবে। পরিবর্তিত বাংলাদেশে সবার গণতান্ত্রিক মানবিক দেশ করার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশা করি বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শ্রমিকদের সকল প্রকার দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতা করবে। শিল্পকে আরো উন্নত ও প্রসারিত করতে এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে শান্তি ও সবার অধিকার নিশ্চিত করতে হবে। বেআইনি সকল কাজের বিরুদ্ধে শ্রমিক-মালিক-সরকার ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফজলু। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহমুদুল হক খান সুমন। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হোসাইন বাপ্পী।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৬৪২ Time View