ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা ইজারা ছাড়াই চলছে দেবিদ্বারের ঐতিহ্যবাহী পোনরা মেলা লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর চাঁদপুর -৪ ফরিদগঞ্জ গুপ্টি ইউনিয়নে দিনব্যাপী চিংড়ি প্রতীকে গণসংযোগ করেন এম এ হান্নান

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

সাংবাদিক

সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগ এতে সম্মতি দিয়েছে।

গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অর্থ বিভাগের দেওয়া চিঠিতে জানানো হয়, দেশের সব সরকারি হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবন্ধিত রোগীদের এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। রোগ নির্ণয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি যেন রোগীরা বিনা খরচে পেতে পারেন, সে লক্ষ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগ নির্ণয়ের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫ রোগী 
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৪০ বছর। তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪৩ জনের প্রাণ গেল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর চলতি মাসের বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন; মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন এক হাজার ১৬১ ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের। মার্চে আক্রান্ত হন ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুনে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। জুলাইয়ে আক্রান্ত ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের। আগস্টে আক্রান্ত ১০ হাজার ৪৯৬ জন ও মৃত্যু ৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৫৭৫ জনের।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৯১৩ Time View