ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আমির খসরু আর নেই

সাংবাদিক

বাংলাদেশে ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি ও সাপ্তাহিক বুধবারের সাবেক নির্বাহী সম্পাদক আমির খসরু মারা গেছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেয়ে সাদিয়া আফরিন জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে।

চার দশকের বেশি সময় সাংবাদিকতা করেন আমির খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাপ্তাহিক বিচিত্রায় লেখালেখির মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয়।

পরে দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন তিনি। সাপ্তাহিক বুধবারের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন। এরপর দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৫১১ Time View