ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

সাকিবসহ ১৫ জনের নামে শেয়ার কারসাজির মামলা

সাংবাদিক

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ জুন) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের অভিযোগ, পরস্পর যোগসাজশে অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে, সংঘবদ্ধভাবে ফাটকা ব্যবসার মতো লেনদেন করে শেয়ারবাজারে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, তারা বিও অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট শেয়ারে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে প্রলুব্ধ করে এবং বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করে।

সাকিব আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের মতো কারসাজিকৃত শেয়ারে বিনিয়োগ করে ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি রিয়ালাইজড ক্যাপিটাল গেইন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন বলে দুদকের দাবি।

এছাড়া, হিরুর নামে থাকা ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য মামলায় উঠে এসেছে।

হিরু স্ত্রী সাদিয়ার সহায়তায় ২৯ কোটি টাকার বেশি মানি লন্ডারিং করেন বলেও উল্লেখ করা হয় মামলায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
২০০৫ Time View