ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ

সাংবাদিক

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিএনপির সংসদ সদস্য এম এ মালেক আজ দুপুরে বলেন, শনিবার ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে জানতে পারেন, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতেই ছিলেন। তাঁরাও শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন।

এম এ মালেক জানান, হামলাকারীরা একটি লেগুনায় করে এসেছিল বলে তিনি জানতে পেরেছেন। পেট্রলবোমা নিক্ষেপ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য এম এ মালেক বলেন, ‘এমন ঘটনা দুঃখজনক। যারা হামলা করেছে, তারা শেখ হাসিনার লোক। সংসদ সদস্য হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন, সে জন্য কাজ করছি। এলাকায় দলীয় পরিচয়ে কোনো ভেদাভেদ করিনি। এরপরও এমন হামলার শিকার হতে হলো।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
৫০১ Time View