ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

হরিপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন স্কুল শিক্ষক।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইটভর্তি ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৩৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। হরিপুর থানার ওসি জাকিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত শরিফুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়াইজুল হক (টুনু) মাস্টারের ছেলে। তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে শিক্ষক শরিফুল তার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন।পথিপথে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি ইটভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মএ ব্যাপারে হরিপুর থানার ওসি জাকিয়া মন্ডল আরো জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
৭৬৭ Time View