ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ বেতন বাড়ানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার-৩ দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায় আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্তে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ১০ হাজার টন চিনি কিনবে সরকার টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মারামারি সামাজিক মাধ্যমে ভাইরাল, যা জানা গেল

১০ হাজার টন চিনি কিনবে সরকার

সাংবাদিক

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি কেজি চিনি কেনা হবে ১০২ টাকা ৯৫ পয়সা ও ১০৩ টাকা ৯৫ পয়সা দরে। সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ চিনি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম প্রস্তাবে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৫১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা ৯৫ পয়সা। ভ্যাট ও করসহ এ দর প্রস্তাব করা হয়েছে। ৫০ কেজির বস্তায় চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

অন্য প্রস্তাবে একই প্রতিষ্ঠান থেকে আরও ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যয় হবে ৫১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। এ প্রস্তাবেও ভ্যাট ও কর অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৫০৩ Time View