ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা, মন্ত্রীর দুঃখ প্রকাশ /মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরখাস্ত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব ২০২৭ সালের ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা খামারবাড়িতে ডিএইর তিন কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প লাল-সবুজে নতুনের জয়গান/ ফিফা আসিয়ান কাপে চার ফুটবলারের অভিষেক

২০২৭ সালের ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক

আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জুনের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কলঙ্কের দায় সরকার নেবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের দায় নিতে চায় না।

সার বিতরণ নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘সার নিয়ে যে কলঙ্ক শুরু হয়েছে, সেটি একটি বিশেষ রাজনৈতিক দলের ষড়যন্ত্র। যেসব এলাকায় তাদের এমপিরা রয়েছেন, সেসব এলাকায় সরকারকে কলঙ্কিত করতেই সার লুট ও সার না পাওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।’

তিনি আরও বলেন, সার নিয়ে যাতে কৃষকদের মধ্যে কোনো ধরনের সংকট বা বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। স্থানীয় পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা সংকট থাকলে তা খতিয়ে দেখা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সরকারের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৪৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১০ Time View