ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত সৌদিতে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার গাজীপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশের বিদায়ে ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ /পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত

সাংবাদিক

২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সূচির সময়সীমা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল।

ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচিত অনযায়ী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এরপর ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি।

আইসিসি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত জুনে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। অন্যদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। খেলোয়াড়দের উন্নয়নের পথ তৈরি, উচ্চমানের কর্মসূচি এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি তৈরিতেও এটি ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৫০২ Time View