ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর এইচএসসি: ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৬২ হাজার মেট্রিক কয়লা নিয়ে কলাপাড়ার পায়রায় ভিড়লো সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।

সাংবাদিক

 রাসেল মাহমুদ, জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়িছে সাড়ে ১৩ মিটার গভীরতার ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল।

গতকাল রাত আটটায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস,এম শরিফুর রহমান বলেন, গতকাল রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙ্গর করে। আজ থেকেই পন্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পন্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পন্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দর দেশের অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
৫০৭ Time View