ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক/ ভ্যাট রিটার্নে আবারও মাসিক ব্যবস্থা চাঁদাবাজি, দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আইনশৃঙ্খলা বেহাল: জামায়াত গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র পুনঃনির্মাণে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্তের প্রতিবাদে পাঁচলাইশ থানা জাসাসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। ভাওয়ালগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১ মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

আইন সেবাদানকারী প্রতিষ্ঠান সাদিক এন্ড কাউন্সিলের ৫ম বর্ষপূর্তি।

সাংবাদিক

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি, বাংলা ৫২ নিউজ: আস্থা অর্জন, পেশাগত সততা ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সাদিক এন্ড কাউন্সিল ল’ ফার্ম’। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটি তাদের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। আজ (২৮ সেপ্টেম্বর ২০২৬) এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক।

তিনি আরো জানান, ২০২১ সালের ১ অক্টোবর খুব সীমিত পরিসরে প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করেছিল। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি আয়কর, মূল্য সংযোজন কর (VAT), কোম্পানি ও কর্পোরেট আইন, ব্যবসায়িক আইনি পরামর্শ এবং আদালতকেন্দ্রিক লিটিগেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি সেবা সফলতার সাথে প্রদান করে আসছে। পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী অ্যাডভোকেট এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক বলেন, “একজন আইনজীবী ও উদ্যোক্তা হিসেবে আমার উপলব্ধি হলো—একটি প্রতিষ্ঠান তৈরি করা যতটা কঠিন, তার চেয়েও কঠিন মানুষের আস্থা অর্জন করা। আইন শুধু আদালতের কাঠগড়া কিংবা বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো বিষয় নয়; নাগরিকের অধিকার, ব্যবসা ও পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও এর গভীর ভূমিকা রয়েছে।

” তিনি আরও বলেন, “পঞ্চম বর্ষপূর্তি আমাদের জন্য একটি মাইলফলক, তবে এটি কোনো সমাপ্তি নয়। আগামী দিনে সাদিক এন্ড কাউন্সিল ল’ ফার্মকে আরও আধুনিক, পেশাদার, গবেষণানির্ভর ও প্রযুক্তিনির্ভর আইনি সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যার নামের সঙ্গে পেশাগত সততা, দক্ষতা ও আস্থার একটি সুনির্দিষ্ট পরিচয় থাকবে।” বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে তিনি প্রতিষ্ঠানের সকল ক্লায়েন্ট, সহকর্মী, আইনজীবী, শুভানুধ্যায়ী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। “আস্থার সঙ্গে আইনসেবা, দায়িত্বের সঙ্গে পেশা, সততার সঙ্গে পথচলা”—এই অঙ্গীকারকে সামনে রেখে আগামী দিনে পথচলার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫৬৫ Time View