ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সাংবাদিক

আইপিএলের সবশেষ আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে টাইগার পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা।

যার জেরে দুই দেশের সম্পর্কে উত্তাপ আরও বেড়েছিল। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

শোনা যাচ্ছে, আগামী আসরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজ। এরই মধ্যে আসন্ন মিনি নিলামে নাম জমা দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিলামে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।

আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০২ Time View