ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১

সাংবাদিক

 ঢাকা জেলা প্রতিনিধি : গোলাম আহমেদ সবুজ ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন দক্ষিণ ভাদাইল এলাকায় জাকির হোসেনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভাদাইল এলাকায় জাকির হোসেনের বসতবাড়ির একটি কক্ষে মাদকদ্রব্য উৎপাদন ও বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জাকির হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫৪.৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা।

এ সময় ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত লোহার ডায়েস (ছাঁচ), ২৭৫ গ্রাম সাদা রঙের ক্যাপেইন, ২৭৫ গ্রাম হালকা গোলাপি রঙের ক্যাপেইন, ৮২ গ্রাম লাল গোলাপি রঙের ক্যাপেইন, একটি হাতুড়ি ও দুটি স্টিলের ছোট চামচ উদ্ধার করা হয়। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসার কথা জানিয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে অভিযানের সময় জাকির হোসেনের সহযোগী হিসেবে উল্লেখ করা মো. ইকরান শেখ (৩৩) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫১৬ Time View