ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সাংবাদিক

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সাহস ও সান্ত্বনা দেন।

উল্লেখ্য, গত বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দুই বীর সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৫২০ Time View