ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

ইরান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশের

সাংবাদিক

ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের পরিস্থিতি নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘এই মুহূর্তে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।’’

বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, ‘‘যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।’’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন।’’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করাই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র টেকসই পথ।’’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
৮৫০ Time View