ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

ইসরাইলের ঔদ্ধত্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

সাংবাদিক

মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল। গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সবশেষ কাতারের রাজধানী দোহায় ইসরাইলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরাইলের এমন ঔদ্ধত্যের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে।’

‘সাম্প্রতিক খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য’-যোগ করেন তারেক রহমান।

তিনি ইসরাইলের আগ্রাসী আচরণের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছেন, ‘অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরাইলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

গাজা গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন ইসরাইলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একইসাথে আমি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই, তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণায় আর দেরি না করে।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৮১৫ Time View