ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি

সাংবাদিক

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২০২৪ সালের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এই হিসাবে উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

বিএনপি জানিয়েছে, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকে বাৎসরিক এই আয় এসেছে। অন্যদিকে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচী বাস্তবায়ন, লিফলেট-পোস্টার ছাপানোর মতো কাজগুলোয় ব্যয় করেছে দলটি।

রবিবার (২৭ জুলাই) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিজভী বলেন, যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তারা আবারও নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, আগে মেরুদণ্ডহীন ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে আওয়ামী লীগ ভোট কারচুপি করেছিল। তবে বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে ইসি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
৭২৯ Time View