ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বার্তা তেজগাঁও কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল আলমের

সাংবাদিক

আগামীকাল (২৬ জুন) থেকে শুরু হবে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে নানা দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। এ অবস্থায় গুরুত্বপূর্ণ এ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা বার্তা দিয়েছেন রাজধানীর তেজগাঁও কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজের গভর্নিং বডির নির্বাচিত সদস্য মোহাম্মদ রফিকুল আলম।

দিকনির্দেশনা গুলো হলো:

পরীক্ষার প্রস্তুতি:
১. যাত্রা পরিকল্পনা: পরীক্ষার কেন্দ্রের অবস্থান তোমার আবাসস্থল থেকে কত দূরে, সেটি মাথায় রেখে সময়মতো বাসা থেকে বের হও। পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ আগের রাতে গুছিয়ে রাখো এবং সঙ্গে পানি রাখতে ভুলবে না।

২. শান্ত থাকা: পরীক্ষার হলে শান্ত থাকা এবং সঠিক কৌশল অবলম্বন করা কাঙ্খিত ফলাফলের জন্য অত্যন্ত জরুরি।
পরীক্ষার সময় কিছু গুরুত্বপূর্ণ দিক:

৩. প্রশ্নপত্র ভালোভাবে পড়া: তাড়াহুড়ো না করে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে পড়ো। কোন প্রশ্নের মান কত এবং কত নম্বরের উত্তর দিতে হবে, তা খেয়াল করো।

৪. সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ করবে, তা আগে থেকেই ঠিক করে রাখো। কোনো একটি প্রশ্নে বেশি সময় নষ্ট করবে না এবং শেষ সময়ে রিভিশনের জন্য কিছু সময় রাখতে হবে।

৫. হাতের লেখা ও উপস্থাপন: স্পষ্ট এবং পরিচ্ছন্ন হাতের লেখায় উত্তর লিখবে। অপ্রয়োজনীয় কাটাছেঁড়া পরিহার করো। Diagram বা চিত্র থাকলে তা সুন্দরভাবে উপস্থাপন করো।

৬. গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিতকরণ: উত্তর লেখার সময় গুরুত্বপূর্ণ তথ্য বা পয়েন্টগুলো হাইলাইটস করতে পারো, এতে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে।

৭.আত্মবিশ্বাস বজায় রাখা: মনে রাখবে, তুমি যা পড়েছ, তার ভিত্তিতেই উত্তর লিখবে। আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।

সর্বোপরি পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা পরীক্ষার ফলাফলে বড় ভূমিকা রাখে।

সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, “তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময়টা তোমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনই অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে। একজন শিক্ষক হিসেবে, আমি শেষ মুহূর্তের নিম্নোক্ত দিকনির্দেশনাবলী তোমাদের সহায়ক হতে পারে বলে মনে করি। আমার আন্তরিক শুভকামনা রইল। তোমরা তোমাদের সেরাটা দিয়ে আসো এবং সফলতা অর্জন করো।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
৬৭৫ Time View