ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

সাংবাদিক

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের আটটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বৃহস্পতিবার ভারতের উড়িশায় সোয়া ইউনিভার্সিটির আয়োজনে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তারা এই মন্তব্য করেন।

স্পেনের রাষ্ট্রদূত হুয়ান আন্তোনিও মার্চ পুজোল বলেন, ‘জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের কোনো হুমকি নয়—এটি এখনই মানবজাতির সামনে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও বার্তোলি সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘কেউ তা আগে থেকে আঁচ করতে পারেনি।’ তিনি জানান, ইতালিও নজিরবিহীন চরম আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

সিশেলসের হাইকমিশনার লালাতিয়ানা আকুশ ও গায়ানার কূটনীতিক কৈশব তিওয়ারি বলেন, যারা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম অবদান রেখেছে, তারাই এখন সবচেয়ে বেশি ক্ষতির শিকার।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, চরম আবহাওয়ার কবলে পড়া অঞ্চলগুলোয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। পাশাপাশি টেকসই উন্নয়নের চর্চা মাইক্রো লেভেল থেকেই শুরু করতে হবে।

উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো গুয়ানি, পেরুর রাষ্ট্রদূত হাভিয়ের পলিনিচ, ইকুয়েডরের রাষ্ট্রদূত ফের্নান্দো বুকেলি ও গুয়াতেমালার রাষ্ট্রদূত ওমার কাস্তানেদা সোলারেস সম্মেলনে বক্তব্য দেন।

বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন এখন অগ্রাধিকার পাচ্ছে। বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য, জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা—সবকিছুতেই এর ভয়াবহ প্রভাব পড়ছে। সম্মেলনে সবাই একমত হন যে, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বিপর্যয়ের হাত থেকে বাঁচা কঠিন হবে।

সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:২৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৭৫৭ Time View