রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)’র সাথে ব্যারিস্টার রুকুনুজ্জামানের মতবিনিময়।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)সদস্যদের সাথে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন এক মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অন্যতম কৃতি সন্তান ব্যারিস্টার রোকন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। তিনি এলাকায় একজন উদ্যমী সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ইতিমধ্যে তিনি রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা বিভিন্ন,সামাজিক,শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
সভায় ব্যারিস্টার রুকুনুজ্জামান তার বক্তব্য বলেন, আমি এ এলাকারই সন্তান,স্থানীয় স্কুল ও কলেজে শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। এরপর লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি (বার- এট-ল) ডিগ্রি অর্জন করে দেশে ফিরে ২০০৯ সাল থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত আছি। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকে আইনজীবী পরামর্শক হিসাবে জড়িত আছি। একইসাথে আমি আমার এলাকায় শিক্ষা সাংস্কৃতিক ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
—– আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(রাণীশংকৈল- পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তাই আমার পরিচিতি ও কর্মতৎপরতা যথাসাধ্য তুলে ধরার জন্য রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সদস্যসহ সকল সাংবাদিক ভাইয়ের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, একজন নিবেদিত আইনজীবী হিসেবে আমি সাংবাদিকসহ এলাকার মানুষকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে প্রস্তুত থাকবো। রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম (দৈনিক ইত্তেফাক,দি নিউ নেশন ও বাংলা-৫২), সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক কালবেলা)।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহ সম্পাদক মাহাবুব আলম (প্রতিদিনের সংবাদ) সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী,( সমতল) সদস্য কুসমত আলী (,দৈনিক তিস্তা)রফিকুল ইসলাম সুজন (এনটিভি),মাসুদ রানা লেমন(সকালের সময়) জাহাঙ্গীর আলম (আমার সংবাদ)খালেদ মাহমুদ সুজন (জবাবদিহি) আবু জাফর (বাংলাদেশ সমাচার) আব্দুর জব্বার ( চ্যানেল- ২১) তাহেরুল ইসলাম (রুপালী বাংলাদেশ) রাকিব ফেরদৌস (আমার বার্তা) প্রমূখ।



























ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড