কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২ টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইতচাইল গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ভোজ্য তেল, চাল ও মুড়ি।

অনুষ্ঠানে কাইতচাইল যুব সংগঠনের সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইতচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক কাইতচাইল যুব সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাইতচাইল যুব সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
এ সময় সুবিধাভোগী পরিবারগুলো কাইতচাইল যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায়।





















