ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

খালেদা জিয়াকে লন্ডনে পাঠাতে চায় বিএনপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জরুরি’ চিঠি

সাংবাদিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি গত রোববার (২৭ জুলাই) খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষর করে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই প্রেক্ষিতে তাঁর সফরের জন্য ‘নোট ভারবাল’ ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা চার সফরসঙ্গীর নামও চিঠিতে উল্লেখ করা হয়েছে— এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বি এম আবদুস সাত্তার জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তাঁর জন্য নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে আবেদন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো খালেদা জিয়ার লন্ডন যাত্রা চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, প্রয়োজনে তাঁকে আবারও লন্ডনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৭৭০ Time View