ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

খোকসার তাজিনুর ডাকসুর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তাজিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ৫,৬৯০ ভোট পেয়ে এই পদে জয়লাভ করেন। তার এই সাফল্যে কুষ্টিয়ার ফেসবুক পাড়া সহ তার নিজ এলাকা খোকসার মানুষের মুখে মুখে।

তাজিনুর ছোটবেলা থেকেই পড়াশোনা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অত্যন্ত আগ্রহী ছিলেন। স্থানীয় গোপগ্রাম দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন। এরপর থেকেই তার শিক্ষাজীবন এক নতুন মাত্রা পায়।
তিনি শুধু পড়াশোনাতেই নয়, নেতৃত্বের গুণাবলিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাজিনুর কবি জসিমউদ্দিন হলের ডিবেটিং ক্লাবের সভাপতি। ২০২৫ সালে তিনি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন, যা তার অসাধারণ যুক্তিতর্ক দক্ষতার পরিচয় বহন করে। এছাড়াও তিনি তার নিজ এলাকার ছাত্র সংগঠন ” খোকসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন, যার মাধ্যমে তিনি নিজ এলাকার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পান।
তাজিনুর রহমান এর বাবা রেজাউল করিম। পেশায় ব্যাবসায়ী। রেজাউল করিমের তিন সন্তানের মধ্যে সবার বড় তাজিনুর। পারিবারিক মূল্যবোধ এবং শিক্ষা তাকে এই পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে।
তার এই অর্জনে কুষ্টিয়ার শিক্ষার্থী ও স্থানীয়রা গর্বিত। তারা আশা প্রকাশ করেছেন যে তাজিনুর রহমান ডাকসুর সদস্য হিসেবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১৩০২ Time View