ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন

গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি

সাংবাদিক

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেন গায়েবানা জানাজা করতে গেলে এনসিপির নেতাকর্মীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক হোসেন (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি।

জানাজা শুরুর আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা গায়েবানা জানাজা পড়তে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জানাজা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা পোশাকশ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপির নেতারা রাস্তা অবরোধ করে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজার প্রস্তুতি নেন। আমরা নিষেধ করলেও তারা শোনেননি। সড়ক অবরোধ করলে পরিস্থিতি জটিল হতে পারত। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
৫১৪ Time View