ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে সিরিজ ভারতের গাজীপুরে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা দেশে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের বিমান হামলা, নিহত ৫০ মিরপুরে উচ্ছেদ/ আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত: জামায়াত আমির ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস! দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার

সাংবাদিক

​গাজীপুর প্রতিনিধি: সামাদ খন্দকার। গাজীপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং একটি খালি খোসাসহ মো. রাসেল রানা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর-রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ​গ্রেপ্তারকৃত রাসেল রানা ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানাকুর গ্রামের আসাদুল্লাহর ছেলে। ​এসআরবি সূত্রে জানা যায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রাণনাশের হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে।

​অভিযানের বিষয়ে এসআরবি গাজীপুরের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিৎ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর সিপিএসসি গাজীপুর (পোড়াবাড়ী) ও সিপিসি-১ উত্তরা, ঢাকার যৌথ টিম রাসেলের বসতবাড়িতে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ ও এএসপি দেবজিৎ পাল। ২৫-৩০ জনের আভিযানিক দল ঘর তল্লাশি করে ওই অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। ​মিডিয়া ব্রিফিংয়ে এএসপি দেবজিৎ পাল আরও জানান, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গুলির উৎস, এগুলো রাখার মূল উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

​এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, অভিযানের বিষয়টি তারা জানতে পেরেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উদ্ধার হওয়া আলামতসহ থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫০৭ Time View