ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, শুরুতেই উত্তাপের আভাস এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ইফতার ও দোয়া অনুষ্ঠিত সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ চাঁদপুর জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের সাংবাদিক সম্মেলন

চাঁদপুর জেলা যুবদলের শৃঙ্খলার বার্তা বিশৃঙ্খলা নয়, মানবিকতা ও দায়িত্বশীলতার আহ্বান নুরুল আমিন খান আকাশের

মোঃ ওমর ফারুক, চাঁদপুর

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, রোটারিয়ান ও অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় সাফল্যে গর্ব প্রকাশের পাশাপাশি তিনি নেতা-কর্মীদের প্রতি দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ আচরণের আহ্বান জানান।

তিনি লেখেন, প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অর্জিত সাফল্য আনন্দের হলেও এ সময় দায়িত্ব আরও বেড়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, অন্যায় আচরণ, দখল, চাঁদাবাজি বা সাধারণ মানুষের কষ্টের কারণ হতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

নুরুল আমিন খান আকাশ বলেন, “মানুষের ভালোবাসাই আমাদের শক্তি।

যুবদলের পরিচয় হোক শৃঙ্খলা, সহমর্মিতা ও মানবিকতার মাধ্যমে।” আনন্দ উদযাপনে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার আহ্বান—ভয় নয়, ভরসা হয়ে উঠতে হবে; ক্ষমতার প্রদর্শন নয়, দায়িত্বের পরিচয় দিতে হবে; বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করতে হবে।

চাঁদপুরবাসী যেন গর্ব করে বলতে পারে—“যুবদলের ছেলেরা মানুষের জন্য কাজ করছে”—এ প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছান্তে: মো, নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক, জেলা যুবদল, চাঁদপুর। সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদল।সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্রদল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৫৯২ Time View