ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

জাকসুর ভিপি হওয়ায় জিতুর গ্রামের বাড়িতে উচ্ছ্বাস, ছোটবেলাতেই জড়িয়েছিলেন সেবামূলক কাজে

শফিকুল ইসলাম সোহেল, জেলা প্রতিনিধি, শরীয়তপুর

জয়ন্তী নদীর পাড়ের ছোট্ট একটি গ্রাম ছৈয়াল পাড়া। এখানেই জন্ম আব্দুর রশিদ জিতুর। কৃষক পরিবারের মেধাবী সন্তান এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।

জিতুর এই বিজয়ে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ছৈয়াল পাড়া গ্রামে জিতুর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন বাংলা৫২নিউজের প্রতিনিধি।

জানা যায়, মো. আলী আশরাফ ছৈয়াল ও মাজেদা বেগম দম্পতির আট সন্তানের মধ্যে জিতু পঞ্চম। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি, অষ্টম শ্রেণিতেও বৃত্তি পেয়েছেন।

এলাকার ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১৪ সালে কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পান। পরে ভর্তি হন গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে। ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪৭তম ব্যাচে ভর্তি হন।

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি যুক্ত ছিলেন নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রমে। তারই ফলাফল সম্প্রতি অনুষ্ঠিত জাকসু নির্বাচনে তিনি ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জিতুর মা মাজেদা বেগম বাংলা৫২নিউজকে বলেন, ছোট থেকেই ও খুব দয়ালু ছিল। মানুষকে সাহায্য করতেই ভালোবাসত। ওর প্রতি সবার ভালোবাসার কারণেই আজ সে নির্বাচনে জিতেছে। আমি ওর এবং তার সকল শুভাকাঙ্ক্ষীর জন্য দোয়া করি।

জিতুর বড় বোন নিগার সুলতানা বাংলা৫২নিউকে বলেন, জিতু ছোটবেলা থেকেই পরোপকারী। সবাইকে আপন করে নিতে পারে বলেই সে এই অবস্থানে পৌঁছেছে। যারা ওকে ভোট দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

স্থানীয় বাসিন্দা মো. জানে আলম, রবিউল ইসলাম ও সহপাঠী মো. শাকিল বাংলা৫২নিউজকে বলেন, জাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের গ্রামের একজন ছেলেকে ভিপি হিসেবে দেখতে পারা সত্যিই গর্বের।

কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা বেগম বাংলা৫২ নিউজকে বলেন, জিতু আমার ছাত্র ছিল। সে খুবই মেধাবী এবং সামাজিক কাজে সবসময় এগিয়ে ছিল। জাকসুতে জেতার খবরে আমি খুব গর্বিত। আশা করি, সে ভবিষ্যতেও ভালো কিছু করবে।

গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. কামাল হোসেন বাংলা৫২নিউজকে বলেন, জিতুর নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক মনোভাব আমরা কলেজ থেকেই দেখে এসেছি। তার এই অর্জন আমাদের গর্বিত করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৮০৪ Time View