ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ আজ

সাংবাদিক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিতর ব্যাপারে বিশ্ববাসীকে অবহিত করবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি ও বিচার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।

এদিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহুর ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পাকিস্তান, চীন, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাদাইনস, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, গ্রিস, মালটা ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানের পর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে জানা গেছে।

এর আগে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তানসিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।

প্রধান উপদেষ্টা নিউইয়র্কের ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। নিউইয়র্কে আসার পর থেকেই প্রায় দুই ডজনের বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এদিকে, স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা নিউইয়র্কের ম্যানহাটনে ম্যারিয়ট মার্কি হোটেলে প্রবাসীদের একটি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
৭৮৮ Time View