ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা ৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল টাকা ও নথিপত্র টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত সৌদিতে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার গাজীপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশের বিদায়ে ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

সাংবাদিক

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে সম্ভব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি জানান, স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কোনো চিঠি চালাচালি করার নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্র নির্বাচন উপযোগী তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচন পেছানোর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পরীক্ষার সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।

বাস্তবতার নিরিখে এবং সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৬৩০ Time View