ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝলমল সিনেমা হলে ভয়াবহ আগুন, পুড়ল ২০ দোকান

সাংবাদিক

ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫-২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর শহরের ঝলমল সিনেমা হলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, রাত সোয়া ২টার দিকে ঝলমল সিনেমা হলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, সিনেমা হলের সঙ্গে ঘেঁষে থাকা এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশন ও পুরোনো কাপড়ের দোকানসহ ১৫-২০টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

জানা যায়, ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
৫০৫ Time View