ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এআইইউবি বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন আশুলিয়ায় শ্রমিকদল নেতার বাসায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬ সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ৯ গোলের হারের পর নাইটক্লাবে সাদ-সোহেলের ছবি নিয়ে প্রশ্ন বাজারে শীতের আগাম সবজিতে উত্তাপ, কাঁচা মরিচে স্বস্তি ঝড়-বৃষ্টির নতুন পূর্বাভাস, পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি মিড-এর প্রতিবেদন/ তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার

টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এআইইউবি

সাংবাদিক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্ববিদ্যালয়টি ৮০১–১০০০ র‌্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে।

বুধবার টিএইচই তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় র‌্যাঙ্কিংয়ে স্থান না পাওয়া ১০টিসহ বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

টিএইচইর এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এ ক্ষেত্রে গবেষণার মান, গবেষণার উদ্ধৃতি বা সাইটেশন, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বব্যাপী পরিচিত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংগুলোর একটি। এতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং শিল্প খাতের সঙ্গে সংযোগও মূল্যায়ন করা হয়।

৮০১-১০০০ র‌্যাঙ্কিং ব্যান্ডে এআইইউবির অবস্থান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে অগ্রগতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
৫০৩ Time View