ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু

সাংবাদিক
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিল। নবগঠিত এই কাউন্সিলে বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক ও সময় টেলিভিশনের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারী টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। টেলিভিশন এডিটরস কাউন্সিল দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, স্বাধীনতা, নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সংগঠনটির মাধ্যমে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আহ্বায়ক কমিটি শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৫১৪ Time View