ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান, চীন ও রাশিয়া ইস্যুতে ট্রাম্পের একের পর এক ‘ধাক্কা’ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ লাওসকে ৪-০ গোলে হারিয়ে হংকংয়ের দারুণ শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪৪৯ মামলা জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত মিলে সিদ্ধান্ত নেবে, আশা যুক্তরাষ্ট্রের চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪৪৯ মামলা

সাংবাদিক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৪৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯১টি গাড়ি ডাম্পিং এবং ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিকের উত্তরা বিভাগে সর্বোচ্চ ৬৭০টি মামলা হয়েছে। এর মধ্যে বাস ৬২টি, ট্রাক ১২টি, কাভার্ডভ্যান ১৪টি, সিএনজি ৯৬টি এবং মোটরসাইকেল ২৬০টি।

মিরপুর বিভাগে ৪৭৬টি, গুলশান বিভাগে ৪১৮টি, ওয়ারী বিভাগে ৩০৫টি এবং মতিঝিল বিভাগে ২৮৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ১২৯টি, লালবাগ বিভাগে ১০০টি এবং রমনা বিভাগে ৬৬টি মামলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View