ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত সাতটি ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন, ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।






















সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার