ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমসিএইচ-২ এর একটি গেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

সাংবাদিক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ (ডিএমসিএইচ-২)-এ প্রবেশ ও প্রস্থানের জন্য নির্মিত দুটি গেটের মধ্যে পূর্ব পাশের একটি গেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় বন্ধ রয়েছে। এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী এবং তাঁদের সঙ্গে আসা স্বজনদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

জানা যায়, হাসপাতালের পূর্ব ও পশ্চিম পাশে প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক দুটি গেট নির্মাণ করা হয়েছে। তবে পূর্ব পাশের গেটটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পশ্চিম পাশের গেটটি দিয়েই সবাইকে যাতায়াত করতে হচ্ছে।

ফলে পশ্চিম পাশের গেটটিতে প্রতিনিয়ত অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী, জরুরি চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তি এবং রোগীদের সঙ্গে থাকা অ্যাটেনডেন্টদের হাসপাতাল থেকে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটছে।

সংশ্লিষ্টদের মতে, দুটি গেট চালু থাকলে হাসপাতালের প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা আরও সহজ ও সুশৃঙ্খল হতো। কিন্তু একটি গেট দীর্ঘদিন বন্ধ থাকায় পুরো চাপ এসে পড়েছে পশ্চিম পাশের গেটের ওপর। এ অবস্থায় রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ব পাশের বন্ধ গেটটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৫০২ Time View