ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুললে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় হামলা, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি সংসদে সংসদে লুকোচুরি চলবে না, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের শ্রমিক আন্দোলনে ৬৪০ কারখানায় উৎপাদন বন্ধ, আজও ছুটি অন্তত ৩০টি গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, বাজছে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি/ অফিস খোলা থাকবে ১৭ অক্টোবর

সাংবাদিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তার আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এখন ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস খোলা থাকবে।

৭ নভেম্বর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বিএনপি সরকারের সময়ে ৭ নভেম্বর সাধারণ ছুটি ছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ছুটি বাতিল করা হয়। এ বছর থেকেই প্রতিবছর সরকারিভাবে এই ছুটি কার্যকর থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
৬০৬ Time View