দেশকে অস্হিতিশীল করার প্রতিবাদে ফরিদগঞ্জে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ হিসেবে ফরিদগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড হইতে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে থানা মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় এই সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, আমিন মিজি কাউন্সিলর, ১৫ নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সোহাগ পাটোয়ারীসহ বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা হুঁশিয়ার করে দিয়ে পুলিশ প্রশাসনের উদ্যোশে বলেন যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ করে মামলা আছে, যেমন মেম্বার চেয়ারম্যানসহ তাদেরকে যেন অচিরে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























সড়ক দুর্ঘটনায় ৫ স্থানে প্রাণ গেল ৯ জনের, আহত ১৮