ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ওপর ভারতের প্রভুত্ব মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিক

​নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশের ওপর ভারতের কোনো ধরনের প্রভুত্ব মেনে নেওয়া হবে না এবং যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ সহায়তা বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​সার্বভৌমত্ব রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও যদি কোনো পরাশক্তি অবৈধভাবে পা রাখে, তবে কঠোর জবাব দেওয়া হবে।

মনে রাখবেন, আমাদের বিশ কোটি মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। ফ্যাসিস্ট ও রাজাকারদের আঁতাত আমাদের পতন ঘটাতে চায়, তবে তাদের সেই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।” ​দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও সেচ সুবিধার প্রসারে নতুন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশীয় অর্থায়ন ও চীনের কারিগরি সহায়তায় শিগগিরই ‘সুরমা ব্যারেজ’ নির্মাণের কাজ শুরু করা হবে। ​

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার প্রসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। ​মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৩০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়।

এর মধ্যে ১০১ জনকে ১০ হাজার টাকা এবং ১০৬ জনকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পাশাপাশি ৯৩টি পরিবারকে দেওয়া হয় পুনর্বাসন সামগ্রী (ঢেউটিন)। এ ছাড়া ৫ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ আর্থিক প্রণোদনা এবং ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫২০ Time View